একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে জাহিদুর রহমান জাহিদ শপথ নেওয়ার পর বিএনপির আরও যে ৪ এমপির শপথ নেওয়ার গুঞ্জন শুরু হয়েছে, তাদের থামানোর চেষ্টা করছে দলটি। এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত দুই দিনে বেশ কয়েকবার ফোন করে তাদের শপথ না নেওয়ার অনুরোধ করেছেন বলে বিএনপি সূত্র জানিয়েছে। পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাদের সঙ্গে শপথ না নেওয়ার জন্য বার বার যোগাযোগ করছেন বলে জানা গেছে।

Comments
Post a Comment