শিগগিরই অবসরে যাচ্ছেন পুলিশ বাহিনীর দাপুটে কর্মকর্তারা। বাহিনী হারাচ্ছে পেশাদারিত্ব এবং স্বমহিমায় দেশে-বিদেশে দ্যুতি ছড়ানো কর্মকর্তাদের। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, বেশ কিছুদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এসব কর্মকর্তা প্রায় কাছাকাছি সময়ে অবসরে যাবেন, এতে পুলিশ বাহিনীতে কিছুটা হলেও প্রভাব পড়বে। তবে উত্তরসূরিরা তাদের পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে বাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা করছেন তারা। সূত্র বলছে, আগামী ৪ মে অবসরে যাচ্ছেন পুলিশের দাপুটে, সদা হাস্যোজ্জ্বল কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেছুর রহমান। দীর্ঘদিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা, ১০ ট্রাক অস্ত্র উদ্ধার মামলাসহ অনেক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করে চার্জশিট দেন।
Comments
Post a Comment