রোগী ও স্বজনদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে মাত্র দেড় ঘণ্টায় পুরো সদর হাসপাতাল ও হাসপাতাল আঙ্গিনা পরিচ্ছন্ন করল ললক্ষ্মীপুর যুবলীগ নেতা-কর্মীরা। জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর নেতৃত্বে অর্ধ শতাধিক দলীয় নেতা-কর্মী অল্প কিছুক্ষণে মধ্যে পুরো হাসপাতালের পরিবেশ পরিবর্তন করে দিলেন। হাতে গ্লাভস, মুখে মাকস লাগিয়ে হঠাৎ বুধবার দিবাগত রাত ১০টায় কেউ ঝাড়ু নিয়ে, কেউ ঝুড়ি নিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার শুরু করেন। একই সঙ্গে কেউ হারপিক ও ব্লিসিন পাউডার নিয়ে টয়লেট পরিষ্কার, আবার কেউ রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে বাতি লাগানোসহ ফ্যান ঠিক করে দেন রাত সাড়ে ১১টার মধ্যে। ময়লা ফেলতে ৫০টি বালতি দেয়া হয়।

Comments
Post a Comment