খোলস পাল্টে যেভাবেই আসুক, জামায়াতে ইসলামীর রাজনীতি করার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

Comments
Post a Comment