বিআরটিসির বাস চলাচলে বাধা বাস মালিক সমিতির


বাস মালিক সমিতির বাধায় রাজশাহী অঞ্চলের সব রুটে বিআরটিসির বাস চালানো কঠিন হয়ে পড়ছে। রাস্তায় নতুন করে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাস নামানো যাচ্ছে না।
শুক্রবার রাজশাহী বিভাগীয় সড়ক জনপথ (সওজ) কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে এসব অভিযোগ করা হয়। এছাড়া রাজশাহীতে সওজের কাজের মান নিয়েও প্রশ্ন তোলা হয়।
গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। তার কাছে বিআরটিসির বগুড়ার ব্যবস্থাপক (প্রশাসন) মফিজ উদ্দিন পাবনার ব্যবস্থাপক (প্রশাসন) মোশাররফ হোসেন অভিযোগ করেন। তারা বলেন, বিআরটিসির বাস চালাতে রাজশাহীর বাস মালিক সমিতির অনুমতি লাগে। এরপরও তাদের বাধায় রাস্তায় গাড়ি নামানো যায় না। অবস্থা চলতে থাকলে অঞ্চলে বিআরটিসির বাস চলাচল একসময় বন্ধ হয়ে যাবে।
সম্পূর্ণ খবর পড়ুন :  https://todaybanglenews.com/?p=7567

আরও পড়ুন : বাংলাদেশের খবর 

Comments