যৌন হয়রানির অভিযোগে ফেনীর সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা গ্রেফতারের পরই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আক্তারুন্নেসাকে অবহিত করেন পৌর কাউন্সিলর মাকসুদ আলম।
জবাবে এডিএম তাকে বলেন, ‘ঘটনাটি এভাবেই থাকুক। অধ্যক্ষকে চালান দিয়ে দেন।’ মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মাকসুদ বলেন, বিষয়টি মাদ্রাসার গভর্নিং বডির ভারপ্রাপ্ত সভাপতি এডিসিকেও (এনামুল করিম) জানানো হয়েছে। এডিসি এক শিক্ষককে পরীক্ষা কেন্দ্র পরিচালনের দায়িত্ব দিয়েছেন। পরে আর এ ঘটনা নিয়ে কোনো ধরনের আলোচনা বা সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি জেলা প্রশাসন।

Comments
Post a Comment