যশোর সদর উপজেলার মুরলী এলাকার রেললাইন থেকে মোহাম্মদ সেলিম (৫৮) নামের এক পুলিশ পরিদর্শকের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শহরের মুড়লী রেলক্রসিংয়ের কাছ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোহাম্মদ সেলিম যশোর পুলিশ লাইনসে সশস্ত্র পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার মতিয়ার রহমানের ছেলে। তাঁর স্ত্রী, দুই ছেলে-মেয়ে শ্রীপুর উপজেলায় থাকেন।

Comments
Post a Comment