রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেলি দিমিত্রী (৪১) নামে এক রাশিয়ান প্রকৌশলীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, মদপানের বিষক্রিয়ায় ওই প্রকৌশলী মারা গেছেন।
শনিবার রাত সাড়ে ১০টায় বেলি দিমিত্রী নামে ওই প্রকৌশলীকে রামেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের চিকিৎসক ডা. নাফিস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments
Post a Comment